দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলায় থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মদন থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার চানগাঁও চকপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরী উপজেলার মো. আলী হোসেন, কেন্দুয়া উপজেলার সোহেল মিয়া ও জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়ার মো. আলম মিয়া (৩৫)।
আটক আলম মিয়া মদন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়া (৩৬) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন, নন-এফআইআরভুক্ত ১ জন এবং সরকারি চাল কালোবাজারে পাচারকালে ২ জনকে হাতেনাতে আটক করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মদনে কোনো মাদক কারবারি থাকতে পারবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।
কেএম